Ibrahim Atiullah Anik
২৪ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় এনসিপির শ্রম শক্তির নেতা গুলিবিদ্ধ, কারাগারে তন্বী

খুলনায় এনসিপির শ্রম শক্তির নেতা গুলিবিদ্ধ, কারাগারে তন্বী

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শ‌ক্তির নেতা মো. মোতালেব ‌শিকদারের স্ত্রীর দায়ের করা মামলায় যুব শ‌ক্তির নেত্রী ত‌নিমা তন্বীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) খুলনা মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট- ১ এর বিচারক মো. আসাদুর জামান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার জিআরও এসআই গোপাল।

গত মঙ্গলবার দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে খুলনা জেলা জাতীয় যুব শক্তির যুগ্ম-সদস্য সচিব তনিমা তন্বীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এতে আরো অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছিলো অতিমা তন্বীকে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত ১ নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

পুলিশ জানায়, তন্বীর সঙ্গে মোতালেবের আগে থেকেই যোগাযোগ ছিলো। গত ৩ মাসে ২৭৩ বার তাদের কথা হয়েছে। এদিকে আহত মোতালেব শিকদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০