Ibrahim Atiullah Anik
২৬ নভেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বুধবার (২৬ নভেম্বর) খুলনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’। এ উপলক্ষ্যে খুলনা জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, ডিম ও মাংস উৎপাদনে সঠিক মান বজায় রাখতে হবে। একটি সফল প্রাণিসম্পদ সেক্টর গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবার সমন্বিত প্রয়াস প্রয়োজন। তিনি বলেন, বিজ্ঞানভিত্তিক পশু-পাখি লালন পালন কৌশল সম্পর্কে খামারিদের প্রশিক্ষিত করতে হবে। ক্ষুদ্র খামারি উদ্যোক্তদের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারলেই বিষমুক্ত খাবার জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. এ বি এম জাকির হোসেন, খুলনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডা. মো: আব্দুর রহিম ও খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এস এম ফেরদৌস। স্বাগত বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: শরিফুল ইসলাম। খামারিদের পক্ষে বক্তৃতা করেন পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন ও মো. তোফাজ্জেল হোসেন তুষার। জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। ৪০টি স্টলে দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল ও অন্যান্য প্রদর্শনযোগ্য প্রাণী, টিকা-ওষুধ-খাদ্যসহ প্রয়োজনীয় প্রযুক্তি, প্রাণিজাত পণ্য, উৎপাদন, সংরক্ষণ পদ্ধতি ও বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শিত হয়। সপ্তাহ উপলক্ষ্যে জোড়াগেট সিএন্ডবি কলোনীর মাঠ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগামীকাল ২৭ নভেম্বর দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জোড়াগেটস্থ পশুর হাটের মাঠে বিনামূল্যে হাঁস-মুরগির টিকাদান ও কৃমিনাশক কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০