Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনায় নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনায় নিরাপদ সড়ক চাই এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে র‌্যালি, সমাবেশ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে নগরীর রয়েল মোড়ে এসব কর্মসূচির আয়োজন করে নিসচা’র খুলনার জেলা শাখার নেতৃবৃন্দ। কর্মসূচির শুরুতে রয়েল মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কে চলাচলের জন্য বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় বিভিন্ন যানবাহনের চালকদের কাছে।

এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা’র খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম। নিসচা’র খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা পারভিনের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এমডি জনি, আব্দুর রহমান, আইন সম্পাদক ওমর ফারুক কচি, প্রচার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সমাজ কল্যাণ ও ক্রিড়া সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইরিন সুলতানা, রিপন মোল্লা, ডুমুরিয়া উপজেলা কমিটির সভাপতি খান মহিদুল ইসলাম, এসএম হাবিবুর রহমান হাসিব, মো. রহিম বাদশা, মো. রাকিব ফারাজি, ডুমুরিয়া উপজেলা কমিটির সহ-সভাপতি মো. শাহজাহানসহ অনেকে।

এ সময় সংগঠনের জেলা সভাপতি মো. তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সকলকে আগে সচেতন হতে হবে। রাস্তায় চলাচল বা পারাপারের সময় সড়কের সকল আইন মেনে চলতে হবে। পাশাপশি সকল যানবাহনের চালকদের সঠিক প্রশিক্ষণ ও গাড়ির সকল কাগজপত্র- ড্রাইভিং লাইসেন্স সহকারে রাস্তায় বের হতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। এদিকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিরিনা পারভিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০