Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাত কর্তন

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবকের দুই হাত কর্তন

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় ঘটনাটি ঘটে। আহত আক্তার হোসেন গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। বড় বাজার এলাকার একটি হোটেলে তিনি কর্মরত আছেন। বর্তমানে আক্তার হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আক্তার হোসেন বলেন, সকালে বাড়িতে ছিলাম। ওই সময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটা থানাধীন দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন দুর্বৃত্ত লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাতে কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অর্থোপেটিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট বাপ্পা রাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার বাম ও ডান হাত ক্ষতিগ্রস্থ হয়েছে। তার বাম হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, এ রকমের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আক্তার হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত। সকালে তাকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ডেকে দারোগার ভিটা আলী নগর একটি বিলের মধ্যে নিয়ে গিয়ে তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে ৪ জন উপস্থিত ছিল। তবে সন্ত্রাসীদের ধারণা ছিল আক্তার হোসেন পুলিশের সোর্স হিসেবে কাজ করে এবং সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশের কাছে তথ্য প্রদান করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০