Online Desk
২৫ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’।

সভায় অতিথিরা বলেন, কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, নিরাময়যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভাল হয়। এই তথ্য প্রচার প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে। কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে ২০৩৫ সালের মধ্যে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ হবে বলে আশা করেন অতিথিরা।

আলোচনা সভায় সাবেক যক্ষ্মা বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল আজাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোনে’র প্রজেক্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর সিস্টার ডাঃ রবার্তে সিএসএস আভা সেন্টারে ম্যানেজার মো. মোহসিন উদ্দিন, পিকেএসর এর ফেরদৌস কবীর, মো: আক্তার হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

এসময় কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

উল্লেখ্য, কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণ চামড়ায় হালকা বাদামী বা ফ্যাকাশে অথবা লালচে অবশ দাগ, দানা বা গুটি কিংবা চামড়া মোটা হয়ে যাওয়া। উপজেলা হাসপাতাল, কুষ্ঠ ক্লিনিক, কুষ্ঠ হাসপাতাল ও বক্ষব্যাধি ক্লিনিকসমূহে বিনামূল্যে কুষ্ঠরোগের চিকিৎসা পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১০

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১১

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১২

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৩

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৪

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৫

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৬

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৭

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৮

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৯

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

২০