Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

খুলনায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

দারিদ্র্য বিমোচন ও সামাজিক কল্যাণে কাজ করা কনফিডেন্স দারিদ্র্য বিমোচন কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনা মহানগরীর ৩১ নং ওয়ার্ডের চানমারি বাজার মতিয়াখালী ৫ নং গলিতে ‘কনফিডেন্স আমার পরিবার’ প্রকল্পের ৩৫০ সদস্যের মাঝে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও টয়লেট্রিজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম রায়হান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি মঈনুল ইসলাম কিরণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আমিন হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ওয়ার্ড বাসিদের ভর্তুকি মুল্যে পণ্য ক্রয়ের সুযোগ করে দেওয়ার জন্য কনফিডেন্স সংস্থার সকল স্বেচ্ছাসেবী সহ যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি তাদের পণ্য ন্যায্য মূল্যে পাওয়ার ব্যবস্থা করেছেন তাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে বিচ্ছিন্নতা (Disintermediation) বলা হয়। এই ব্যবস্থায় পাইকার ও খুচরা বিক্রেতার মতো মধ্যস্থতাকারীর অতিরিক্ত মুনাফা বাদ পড়ে যাওয়ায় ভোক্তারা কম দামে মানসম্মত পণ্য সংগ্রহ করতে পারেন।

এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের মাঝে বাজারমূল্যের ২০% থেকে ৩০% ভর্তুকি দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য ও টয়লেট্রিজ সরবরাহ করা হয়েছে। এতে ভোক্তারা শুধু সাশ্রয়ী মূল্যেই পণ্য পেয়েছেন তা নয়, বরং পণ্যের গুণগত মান সম্পর্কেও নিশ্চিত থাকতে পেরেছেন।

সংস্থার চেয়ারম্যান জানান, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের সহায়তায় এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০