Ibrahim Atiullah Anik
১০ ডিসেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

খুলনায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সেমিনার গতকাল বুধবার দুপুরে খুলনা সিটি ইনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস: নীতি ও আইসিটি সদস্য মুহাম্মদ মুবিনুল কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভ্যাট সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থাসমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোন পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্য সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্বখাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্বখাতে প্রদান করাটাও ঈমানের অংশ।

খুলনা কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার ম. সফিউজ্জামান, খুলনা কর আপিল অঞ্চলের কমিশনার মোঃ সারোয়ার হোসেন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার এস. এম. সোহেল রহমান। স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখ। ভ্যাটদাতাদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ ফজলুর রহমান ও শঙ্কর কর্মকার। সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও ভ্যাটদাতারা অংশ নেন। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০