Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো: আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ভোক্তা সাধারণ যাতে গুণগতমান সম্পন্ন পণ্য পেতে পারে সে লক্ষ্যে (মঙ্গলবার) খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে নগরীতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে খুলনা নিউমার্কেট ডে-সেভেন ইউনিক সুপার শপ প্রতিষ্ঠানকে টয়লেট সোপ, শ্যাম্পু, ফেস ওয়াস, নেইল পলিশ ও লিপস্টিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ব্যতীত পণ্যের লেবেল/মোড়কে অবৈধভাবে গুণগত মানচিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয়-বিতরণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, খালিশপুর জোড়াগেটে নুরজাহান ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে পণ্যের লেবেল/মোড়কে মিথ্যা তথ্য প্রদানপূর্বক লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা মোঃ মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) প্রকৌ: মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) মোঃ আলী হাসান ও পরিদর্শক (মেট্রোলজি) মোঃ বায়েজিদ বোস্তামি উপস্থিত ছিলেন। ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০