Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক বলেন, প্রতিবছর বেদনাভরে আমরা এই দিবসটি পালন করে থাকি। জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে আজকের দিনে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে। দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাঁধাগ্রস্থ হয় এটাই ছিলো পাকিস্তানিদের চক্রান্ত। মহান মুক্তিযুদ্ধে আমরা প্রায় ১১শো এগারোর মতো জাতির বীর শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদেরকে হরিয়েছি। যুগযুগ ধরে যারা এদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য আগেও অভিযান ছিলো বর্তমানেও আছে। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার মো. মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যলয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আ.হ.ম রুহুল আমীন ও আহ্বায়ক খুলনা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আবু জাফর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০