Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনার আলোচিত জোড়া খুনে অবশেষে মামলা, বাদী পুলিশ

খুলনার আলোচিত জোড়া খুনে অবশেষে মামলা, বাদী পুলিশ

৭২ ঘণ্টার অধিক সময় পার হওয়ার পরও আদালত চত্বরের প্রধান ফটকের সামনের সড়কে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন হত্যার ঘটনায় ওই দুই পরিবারের কেউ থানায় মামলা করেনি। অবশেষে গতকাল বুধবার বিকেলে খুলনা থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন।

খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, জোড়া হত্যার ঘটনায় দুই পরিবারের কেউ মামলা না করায় খুলনা থানার এস আই আমিনুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করবেন এস আই মো. মিয়ারব হোসেন।

এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ৩০ নভেম্বর হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন আদালতে মামলার হাজিরা শেষে বাড়ি ফেরার পথে সার্কিট হাউজ মেইন গেটের বিপরীতে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা অজ্ঞাত পরিচয়ে ১৫/১৬ জন দুর্বৃত্ত তাদেরকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো চা-পাতি দিয়ে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে দু’জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি মোটরসাইকেল, চা-পাতি, গুলির কার্তুজ ও ফায়ারকৃত কার্তুজের অংশ বিশেষ উদ্ধার করে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তের হাতে নিহত হাসিব হাওলাদার এবং ফজলে রাব্বি রাজন খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সহযোগী। এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় চারটি কারণ সামনে রেখে পুলিশ তদন্ত করছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন,জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় কোন মামলা দায়ের করেনি। ৭২ ঘণ্টার অধিক সময় অপেক্ষা করার পর উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেই এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০