২৩ এপ্রিল ২০২০, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগ

রায়হান, খুলনা: করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় খুলনায় কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দৌলতপুরের দেয়ানা বিলের ৩০ সদস্যের একটি দল আজহার আলী মোড়ল নামে এক কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দেন।

এ মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি কৃষকসহ এলাকাবাসী। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে দিয়েছেন।

শফিকুর রহমান পলাশ জানান, ধানকাটা শ্রমিক সংকটের ফলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হতদরিদ্র ও বর্গাচাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ সদস্যের একটি দল দেয়ানার কৃষক আজহার আলীর তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে। এছাড়া হরিণটানায় এক দরিদ্র কৃষকের ৫০ শতক জমির ধান ছাত্রলীগের সুজনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী কেটে দিয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ছাত্র ও যুবলীগ নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আমরা কয়েকটি দলে ভাগ হয়েছি। প্রথমে মহানগরের আশপাশের এলাকায় ধান কেটে পরে তেরখাদা, বিলবাসুয়া খালী এলাকার ধান কেটে দেবো। সেসব এলাকায় অতি দরিদ্র কৃষক বাস করেন। তাদের ধান এখনও পাকেনি। আমরা খবর নিয়েছি, ধান পাকা শুরু হলে কেটে দেবো। খুলনার যে কোনো জায়গা থেকে আমাদের খবর দেওয়া হলে তাদের আমরা স্বেচ্ছায় ধান কেটে দেবো। শুধু কাটা নয়, ধান কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার কাজও করবো আমরা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০