৩০ এপ্রিল ২০২০, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা রূপসায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ

খুলনা ব্যুরো : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে কর্মহীন দুঃস্থ ভিডিপি সদস্যদের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে (বৃহস্পতিবার) সকালে খুলনার রূপসা উপজেলায় দুঃস্থ ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন খুলনা রেঞ্জের কমান্ডার মোল্লা আমজাদ হোসেন।

ত্রাণ বিতরণকালে রেঞ্জ কমান্ডার সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আনসার ও ভিডিপি সদস্যদের সরকার নির্দেশিত দায়িত্ব পালনের  নির্দেশনা প্রদান করেন।

এসময় আনসার ও ভিডিপি খুলনার জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, উপজেলা নির্বাহী অফিসার নাসরীন আক্তার, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন এবং উপজেলা প্রশিক্ষক বিপুল গাজী  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা রেঞ্জের ১০টি জেলার ৫৯টি উপজেলার পর্যায়ক্রমে মোট ১৭ হাজার ৭০০ ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও একটি মাস্ক ।
আনসার-ভিডিপি’র খুলনা জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০