২৩ এপ্রিল ২০২০, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গঙ্গাচড়ায় কলেজ কক্ষে সোনালী ব্যাংকের সেবা প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজে সেবা প্রদান করছে সোনালী ব্যাংক লিমিডেট। গঙ্গাচড়া সোনালী ব্যাংকের উদ্যোগে ও উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ দপ্তর, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার কলেজে বয়স্ক ভাতা প্রদান করা হয়। সামাজিক দূরুত্ব বজায় রেখে ভাতাভোগীদের লাইন করে কলেজের আলাদা আলাদা তিনটি কক্ষে ভাতা প্রদান করে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় সার্বিক তদারকি করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া সোনালী ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামান শামীম, জনতা ব্যাংকের ম্যানেজার মোজাফ্ফর হোসেন। সোনালী ব্যাকের ম্যানেজার মনিরুজ্জামান শামীম জানান, বিভিন্ন ভাতা ভোগীরা বয়স্ক এবং সংখ্যায় অনেক হওয়ায় ব্যাংকে তাদের সেবা প্রদান ঝুঁকিপূর্ণ হওয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে কলেজে সেবা প্রদান করা হচ্ছে। প্রথম দিনে মাত্র দেড় ঘন্টায় সাড়ে ৫শ’ সুবিধাভোগীকে ভাতা প্রদান করা হয়েছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে। সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান বলেন, মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করতে পারিনা নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের সেবা প্রদান করে উৎসাহ ও সাহস পেয়েছি। মুক্তিযোদ্ধারা যেমন নিজের কথা চিন্তা না দেশ ও দেশের মানুষের কথা ভেবে লড়াই করেছে তেমনি আরেক এক অদৃশ্য করোনার সঙ্গে লড়াই করতে হচ্ছে। এ লড়াইয়ে সরকারের সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যাক্তিগণ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সেবা প্রদান করছে। এ কাজে আমি সেবার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি দেশ ও দেশের মানুষের কথা ভেবে সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজ সেবকদের এ কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০