রংপুর

গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বলার এক নাম বেগম খালেদা জিয়া

  দিনাজপুর প্রতিনিধি : ১৩ নভেম্বর ২০২৫ , ৭:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ

গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে বলার এক নাম বেগম খালেদা জিয়া

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় দিনাজপুর উপশহর প্যারাডাই কমিউনিটি সেন্টার জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ আহবান জানান।

দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার কারনেই শহীদ জিয়া মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়ে ছিলেন। স্বাধীনতার পর এক কৌটা দুধের জন্য সারা দিন দাড়িয়ে থাকতে হতো। আমাদের সেই দিন গুলোকে স্মরন রাখতে হবে। এই প্রজন্মের ধারনা বুঝতে না পারলে আপনি এগিয়ে যেতে পারবেন না। দেশের সার্বিক উন্নয়নে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলে সাথে নিয়ে সম্মিলিত ভাবে দেশ গড়ার কাজ করতে হবে।

কৃষির আধুনিকায়ন, পল্লী বিদ্যুতের আধুনিকায়ন, গার্মেন্টস ব্যবসাসহ সব কিছুর সূচনা করে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে যত সংস্কার হয়েছে, সবই বিএনপির দেশ শাসনামলে করেছে। সব পাবলিক বিশ্বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে অবদান ছিল শহীদ জিয়ার।

তিনি বলেন, ইতিহাস সৃষ্টি করা যায় না, ধারণ করতে হয়। যত ধরনের সংস্কারের কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফার লিফটের সবই রয়েছে।

আমাদের সময় এসেছে, কু-শাসন থেকে বের হয়ে এসে সুশাসনের দিকে আসতে হবে। পানি ঘোলা করে, আবার স্বৈরাচার ফিরে আসার পথ প্রশস্ত করা যাবে না। এই সরকার জনগণের আশা আকাঙ্কা ধারণ, না করার কারনে এগিয়ে যেতে পারছেন না। গনতন্ত্র ও ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র নেত্রীর নাম বেগম খালেদা জিয়া।

যে সব দল সংস্কার ইস্যুতে আন্দোলন করছে, তাদের প্রতি ইঙ্গিত করে ডা. জাহিদ হোসেন বলেন, জনগণ যা মনে মনে ভাবছে, এমন কিছু নিয়ে কর্মসূচি এগিয়ে আসার জন্য সে সব দল গুলোর প্রতি তিনি আহবান জানান। আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর আসনে বিজয়ী করার আহবান জানান।

বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আশা আস্থার স্থল।এ যাবত তিনি ২৩’টি আসনে নির্বাচন করেছেন, এর সব ক’টি আসনে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছন। আমরা এবারে নির্বাচনে আপনাদের আস্থা অর্জন করতে চাই।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আরহাজ্ব মো. আবু বকর সিদ্দিক, হাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড. সাইফুল হুদা, ড্যাব জেলা শাখার সদস্য সচিব মো. জিয়াউর হক জিয়া দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামীম, ইমাম মাশায়েখ প্রতিনিধি মুফতি বেলার হোসেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসার রহমান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জেলা শাখার সভাপতি প্রকৌশলি মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী পিম, চাউলকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসেন, শিক্ষক নেতা মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. রাকিব হোসাইন সহ প্রমুখ।

মতবিনিময় সভায় দিনাজপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যক্তিবর্গ এবং জেলা বিএনপির নেতাকর্মী, অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content