Online Desk
১৭ জানুয়ারী ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ দ্রুততম সময়ে ফিরে আসবে’

‘গণভোট ব্যর্থ হলে ফ্যাসিবাদ দ্রুততম সময়ে ফিরে আসবে’
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেছেন, ‘দেশে চলমান সংস্কার প্রক্রিয়া ও গণভোট যদি কোনো কারণে ব্যর্থ হয়, তবে ফ্যাসিবাদ দ্রুততম সময়ে ফিরে আসবে। কারণ একবার কোনো পথ কেউ চিনে গেলে দ্বিতীয়বার সেখানে যেতে সময় অনেক কম লাগে।’

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।

মনির হায়দার বলেন, ‘গণভোটের মধ্য দিয়ে কতটি প্রশ্নের নিষ্পত্তি হবে, তা নিয়ে বিভ্রান্তি থাকলেও মূলত একটি প্রশ্নেরই নিষ্পত্তি হবে, তা হলো- আমরা কি ফ্যাসিবাদ আবার চাই, নাকি চাই না? জাস্ট এটা নিষ্পত্তি হবে।’

তিনি বলেন, ‘অনেকে বলছেন চারটি প্রশ্নের নিষ্পত্তি হবে। মূলত জুলাই জাতীয় সনদে ৮৪টি সুপারিশ আছে। এর মধ্যে ৪৮টি সংবিধান সংশোধনের সঙ্গে যুক্ত, যা বাস্তবায়ন আদেশে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। পরিসংখ্যানগত দিক দিয়ে সব সংখ্যা সঠিক হলেও গণভোটে মূলত একটি মৌলিক প্রশ্নেরই ফয়সালা হবে। সেটি হলো, ফ্যাসিবাদ ফিরবে কি না।’

মনির হায়দার বলেন, ‘কোনো কারণে যদি এই গণভোট ব্যর্থ হয়, তাহলে কী হবে? এর উত্তর খুব সিম্পল। ফ্যাসিবাদ ফিরে আসবে, আসবেই এবং দ্রুততম সময়ে আসবে। বাংলাদেশে প্রথমবার ফ্যাসিবাদ আসতে বেশ কয়েক বছর সময় লেগেছিল। কিন্তু বাই দিস টাইম ফ্যাসিবাদ রাস্তাঘাট সব চিনে গেছে। তাই পরেরবার আসতে তারা সময় নেবে না।’

তিনি বলেন, ‘কারও কারও হয়তো পরাজিত ফ্যাসিবাদের প্রতি অনুরাগ থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা আমাদের উত্তর প্রজন্মের কথা চিন্তা করে তাদের কোথায় রেখে যাবো? আমরা কি চাইব আমাদের সন্তান কোনো দলের লেজুড়বৃত্তি করে জীবন কাটাক? নাকি এমন একটি রাষ্ট্র ও সমাজ রেখে যাবো, যেখানে আইনের শাসন ও মানুষের মর্যাদা থাকবে? উন্নত বিশ্বের মতো আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে সিস্টেম সবাইকে রক্ষা করবে?’

আসন্ন গণভোট ও সংস্কার নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে মনির হায়দার বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা রাষ্ট্রব্যবস্থায় যে পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি, তার বিরুদ্ধে ভয়াবহ মিথ্যাচার ও অপপ্রচার চলছে। বলা হচ্ছে, গণভোটে হ্যাঁ জয়ী হলে এটা থাকবে না, ওটা থাকবে না। এগুলো নির্জলা মিথ্যা। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য কেবল প্রচার নয়, বরং মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের এই বিভ্রান্তি দূর করতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০