৯ মে ২০২০, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাউছিয়া-নিউমার্কেটসহ ১১ মার্কেট খুলছে না ঈদের আগে

 সরকার চলতি মাসের ১০ তারিখ থেকে সীমিত আকারে শপিংমল খোলার অনুমতি দিলেও ঈদের আগে খুলছে না ঢাকার অন্যতম মার্কেট নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি কেনাকাটার স্থান।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে মার্কেট খোলা নিয়ে শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ সিদ্ধান্ত এসেছে।

ঈদের আগে মার্কটগুলো খোলা হবে না। তবে ঈদের পর যদি চলমান পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন আবারও সভা ডেকে সিদ্ধান্ত হবে মার্কেট খোলা নিয়ে।

সভায় ১১টি মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতামতের ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ঈদের আগ পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে।

মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনি চক, চিশতিয়া মার্কেট, নিউ চিশতিয়া মার্কেট, ইসমাইল ম্যানশন, নূর ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা।

নানা কারণে দোকান বন্ধ করার সিদ্ধান্ত হয়। এরমধ্যে অন্যতম গণপরিবহন বন্ধ থাকা। দূর থেকে ক্রেতারা নিউমার্কেট আসতে পারবেন না। অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাও পুরোপুরি সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন চাঁদনি চক বিজনেস ফোরামের সভাপতি মো. নিজাম উদ্দিন। তিনি  বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে ঈদের আগে এই মার্কেটগুলো খোলা হবে না। করোনা ভাইরাসের প্রভাব কমছে না। একজন অসুস্থ হলে দায়ভার কে নেবে। পরিবহন বন্ধ থাকায় ক্রেতা আসবে না। তাই ঈদের আগে দোকান খোলার মতো ঝুঁকি নিচ্ছি না।

তবে সরকারের কাছে আবেদন আমাদের দোকানের শ্রমিকদের যেন ঈদের আগে সাহায্য-সহযোগিতা করে, যোগ করেন নিজাম উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০