২৩ মে ২০২০, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাঙ্গুলীকে আইসিসির নেতৃত্বে দেখতে চান স্মিথ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীকে আইসিসির প্রধান হিসেবে দেখতে চান দক্ষিণ আফ্রিকা সাবেক অধিনায়ক ও বোর্ডের ডিরেক্টর গ্রায়েম স্মিথ।
স্মিথ বলেন, ‘আইসিসির নেতৃত্বে একজন যোগ্য লোকের খুবই দরকার। সেক্ষেত্রে আমার মতে, গাঙ্গুলীই সেরা। তাই আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলীকেই দেখতে চাই আমি।’
এই মাসেই শেষ হচ্ছে বর্তমান আইসিসি চেয়ারম্যান ভারতের শশাঙ্ক মনোহরের মেয়াদ। এ মেয়াদ শেষে আর আইসিসির দায়িত্বে থাকতে চান না বলে কয়েকমাস আগেই ঘোষনা দিয়েছেন মনোহর।
তাই মনোহরের মেয়াদ শেষ হবার পর কে হবেন আইসিসির সভাপতি, তা নিয়ে এখন পর্যন্ত কোন আলোচনা ও গুঞ্জন উঠেনি। কারন পুরো বিশ্বই এখন করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে। তাই আইসিসির পরবর্তী সভাপতির দায়িত্ব কাকে দেয়া হবে, তা নিয়ে হয়তো আলোচনা আরো কিছু সময় পরে হবে।
কিন্তু তার আগেই, আইসিসির পরবর্তী সভাপতির পদ নিয়ে মুখ খুললেন স্মিথ। তিনি বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী সময়ে কঠিন অবস্থার মুখে পড়তে হবে ক্রিকেটকে। তাই ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনে যোগ্য নেতৃত্ব দরকার। আধুনিক ক্রিকেটের সংস্পর্শে আছে এমন একজনকেই দায়িত্ব দেয়ার সময় এসেছে। যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ সবচেয়ে বেশি আছে।’
আইসিসির সভাপতি হবার নেতৃত্ব দেয়ার যোগ্যতা কার মধ্যে বেশি আছে, সেটিও জানিয়ে দিলেন স্মিথ, ‘যদি গাঙ্গুলী মতো একজন কেউ আইসিসির নেতৃত্বে আসে, তবে বিষয়টা দারুন হবে। গাঙ্গুলী আইসিসির প্রেসিডেন্ট হলে সবচেয়ে বেশি উপকার হবে ক্রিকেটেরই।’
স্মিথ আরও বলেন, ‘গাঙ্গুলী ক্রিকেট ভালো বুঝে। সেটি মাঠের ভেতর হোক বাব বাইরে হোক। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটও সে খেলেছে। ভারতকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্বে ভারত অনেক সাফল্যও পেয়েছে। তাই ক্রিকেটের প্রধান সংস্থার দায়িত্ব পালন করার যোগ্যতা গাঙ্গুলীর রয়েছে।’
সম্প্রতি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও বলেছিলেন, আইসিসির নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে গাঙ্গুলীর।
আইসিসির পরবর্তী সভাপতির নির্বাচন বিষয়ে আগামী ২৮ মে আইসিসির বৈঠকে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০