Bhorer Darpan
৮ জানুয়ারী ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ৫ শিশুসহ আরও ৪৯ জনকে হত্যা

গাজায় ৫ শিশুসহ আরও ৪৯ জনকে হত্যা
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।

এদিন উত্তর গাজার জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হন। মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের একটি অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে নিহত হন একজন। এছাড়া বুরেইজ শরণার্থী শিবিরে চালানো আরেক হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার আল-মাওয়াসি ক্যাম্পে তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের হামলায় পাঁচ শিশু প্রাণ হারিয়েছে। এই অঞ্চলে এত নিরাপত্তার প্রতিশ্রুতি সত্ত্বেও শিশুদের এভাবে প্রাণ হারানো মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গাজার শেখ রাদওয়ান এলাকায় কলাব পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৫ দিনের একটি নবজাতক শিশুরও মৃত্যু হয়েছে। আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এদিন উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় পরিবারটি ঘুমিয়ে ছিল। হামলার ফলে আশপাশের বাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, গাজার দেইর এল-বালাহ শহরে জাতিসংঘের খাদ্য কর্মসূচির একটি গুদামে ইসরায়েলি হামলায় কেয়ার প্যালেস্টাইনের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পাঁচ সন্তানের জনক ছিলেন এবং গাজার অসহায় মানুষের জন্য কাজ করতেন। কেয়ার প্যালেস্টাইন বলছে, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৬৩ জন সাহায্যকর্মী নিহত হয়েছেন, যা একটি নজিরবিহীন ঘটনা।

সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১০

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১১

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১২

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৩

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৪

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৫

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

১৬

সংসদে সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

১৮

শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের

১৯

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

২০