Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানায় আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর সদর উপজেলার স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট–২) কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ১টার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিশ কয়েল কোং (ইউনিট–২) কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ করে কারখানার একটি অংশে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার নিরাপত্তাকর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কারখানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।

স্থানীয়রা জানান, আগুনের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০