bhorerdarpan
১০ এপ্রিল ২০২০, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে খাদ্যবাহী মালগাড়ির বগি লাইনচ্যুত,৭ ঘন্টা পর উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শুক্রবার সকালে খাদ্যবাহী মালগাড়ির বগি লাইন চ্যুত হয়ে জেলা শহরের কেন্দ্রস্থল জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কের রেলক্রসিংটি আটকে যায়। এতে গুরুত্বপূর্ণ ওই পথে যানবাহন চলাচল ও বন্ধ থাকে। খবর পেয়ে দুপুরে ঢাকার কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকাল পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়। রেলওয়ের জয়দেবপুর জংশন ষ্টেশনের মাষ্টার মোঃ শাহজাহান জানান, রংপুরের সেতাবগঞ্জ থেকে চাউল নিয়ে মালগাড়িটি ঢাকা যাচ্ছিল। পথে শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে গাড়িটি জয়দেবপুর জংশনের আউটার সিগন্যাল পার হয়ে প্রধান লাইন (২নম্বর) দিয়ে ষ্টেশনে প্রবেশ করছিল। এসময় গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে গাড়িটির ইঞ্জিনের পার হতে দ্বিতীয় ও ৮ম বগির(ওয়াগন) চাকা লাইনচ্যুত হয়। এতে রাজধানীর সঙ্গে রংপুর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সকল রুটের ট্রেন লাইন বন্ধ হয়ে যায়। গাজীপুর জেলা শহরের কেন্দ্রস্থল ভাওয়াল রাজবাড়ি সড়কের ক্রসিং পয়েন্টে এ দূর্ঘটনার কারণে ওই সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে পড়ে। দূর্ঘটনায় ট্রেনটির বগিগুলোর চাকার স্প্রিং ও কিছু রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দূর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন দুপুরে ঢাকা থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বিকাল চার টার দিকে একটি বগি ও অপরটি বিকাল পাঁচটার দিকে উদ্ধার করা হয়। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই মো. আব্দুল মান্নান জানান, এ ক্রসিং এলাকা অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ কার্যালয়, জেলা পোষ্ট অফিস এবং সোনালী ব্যাংকের ট্রেজারী শাখা ও ব্যাংক-বীমাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অফিস রয়েছে। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইলসহ পশ্চিাঞ্চলের বিভিন্ন এলাকার গাড়ি পথ সংক্ষিপ্ত করতে ওই ক্রসিং পয়েন্ট ব্যবহার করে পূর্বাঞ্চলের সিলেট ও চট্টগ্রামের দিকে যাতায়ত করে। এ দূর্ঘটনায় ওই পথে রিক্সাসহ সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে কিছু গাড়ি তাদের গন্তব্যে চলাচল করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০