৮ মে ২০২০, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গার্মেন্টসকর্মীদের হোম কোয়ারেন্টিনে পাঠাতে ডিসিদের নির্দেশ

শ্রমঘন এবং করোনা ভাইরাসের বেশি সংক্রমিত ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত গার্মেন্টসকর্মীদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) গার্মেন্টসকর্মীদের ঠিকানা ও যোগাযোগের নম্বরসহ তালিকা প্রণয়ন করে নিজ নিজ বাড়িতে ১৪ দিন রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, জেলা প্রশাসনের মাধ্যমে জেলার গার্মেন্টসকর্মীদের নামের তালিকা প্রণয়ন করে (ঠিকানা ও যোগাযোগের নম্বরসহ) সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট সিভিল সার্জন এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

‘ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত গার্মেন্টসকর্মীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ৩ মে (রোববার) সচিবালয়ে ‘করোনা পরিস্থিতিতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান চালু রাখা’ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নিয়েছিল।

ওই সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই ঠিক রাখতে হবে। শিল্প, কল-কারখানা বিশেষত তৈরি পোশাকখাত দীর্ঘদিন বন্ধ রাখা হলে এ শিল্প বিশ্ব বাজার হারাতে পারে। এতে দেশের ভবিষ্যত অর্থনীতির জন্য হুমকি হতে পারে।

‘অন্যদিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে করোনার এ দুঃসময়ে মানুষের জানমালেরও ক্ষতি হতে পারে। একারণে সবাইকে একদিকে যেমন স্বাস্থ্যবিধির দিকে মনোযোগ দিতে হবে, অন্যদিকে অর্থনীতিরও বড় কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না।’

সভায় তৈরি পোশাকখাত চালু রাখতে স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরেন এবং বেশকিছু নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বাস্থ্য মন্ত্রণালয় ও পোশাকখাতের নেতাদের সঙ্গে একটি আলাদা সমন্বয় কমিটি থাকবে। এ কমিটি পোশাকখাতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না তা মনিটরিং করবে।

শ্রমঘন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর তিনটি জোনকে বিচ্ছিন্ন রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এক অঞ্চলের শ্রমিক অন্য অঞ্চলের কল-কারখানায় চলাচল করতে পারবেন না। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে বাইরের জেলায় কেউ গেলে সেখানেই তাকে হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।

তৈরি পোশাকখাতের নিজ উদ্যোগে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় রেখে টেস্টিং সুবিধা বাড়াতে হবে। শ্রমিকদের জন্য আলাদা করে কোয়ারেন্টিন ব্যবস্থা রাখতে হবে এবং শ্রমিকদের থাকা, খাওয়া ও যাতায়াতে স্বাস্থ্য সুবিধা রাখতে হবে। এছাড়া কোনো কারখানায় বেশি মানুষ আক্রান্ত হলে সেই কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০