bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাসিক মেয়রের বিরুদ্ধে চাল চুরির মিথ্যে তথ্য ফেসবুকে প্রকাশ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুরঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফেসবুকে চাল চুরির মিথ্যা তথ্য পোস্ট করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে গাছা থানায় মামলা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. আনোয়ারুল করিম জুয়েল রবিবার রাতে ওই মামলা করেছেন। মামলায় মো. জাহিদ হাসান জিহাদ (৩২) নামের একজনকে আসামি করা হয়েছে।  

মামলার বরাত দিয়ে গাছা থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, মামলার আসামী জাহিদ হাসান জিহাদ (৩২) বিভিন্ন সময়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে থাকে। উক্ত জিহাদ ও তার সঙ্গীয় আরো তিন/চারজন দীর্ঘদিন ধরে নিজেদের নামে ও ফেইক আইডি’র ফেসবুক থেকে এলাকার বিত্তবানদের নামে মিথ্যা অপবাদ ও তথ্য পোস্ট করে বিভিন্নজনের কাছে মোটা অংকের চাঁদা দাবি ও আদায় করে আসছিল। এটাই তাদের পেশা ও নেশা। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে ওই চক্রটি ফেসবুকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। গত ১০এপ্রিল জিহাদের নামের আইডি থেকে মেয়েেরর বিরুদ্ধে করোনাতে ২হাজার ২৬৪ বস্তা সরকারি ত্রাণের চাল চুরির মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছে এবং তার লিঙ্ক বাদিসহ কয়েকজনের ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারে পাঠানো হয়েছে। এতে মেয়রের মানসম্মান ক্ষুন্ন, হেয় প্রতিপন্ন অপমান, অপদস্ত করা হয়েছে এবং মেয়রের কর্মীসহ জনমনে অস্থিরতা বা বিশৃঙ্খলাসহ আইনশৃঙ্খলা অবনতির উপক্রম হয়েছে। পরে মেয়রের নির্দেশে তার কর্মচারী হিসেবে ৩৮নং ওয়ার্ডের সচিব ও সিটির ওয়ার্ড সচিব কল্যাণ পরিষদের সভাপতি মো. আনোয়ারুল করিম জুয়েল বাদি ওই মামলা করেছেন। 

গাসিক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সরকারি বরাদ্দের চাল পাওয়ার আগেই আমার বিরুদ্ধে চাল চুরির বানোয়াট ও মিথ্যা তথ্য ফেসবুকে দিয়ে আমাকে হেয় করা হয়েছে, মানসম্মান ক্ষুন্ন করা হয়েছে। ওই চাল পাওয়ার আগেই আমি নিজের অর্থে লাখ লাখ মানুষের ঘরে ঘরে চাল- তেল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দিচ্ছি। 

ছবির ক্যাপশনঃ ফেসবুকে চাল চুরির মিথ্যা তথ্য পোস্ট করার অভিযোগে ডিজিটাল আইনে দায়েরকৃত মামলার আসামী জাহিদ হাসান জিহাদ। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০