২৮ এপ্রিল ২০২০, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

কে.এম. সাইফুর রহমান, গোপালগঞ্জ : করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় আনসার ও ভিডিপি'র ১৫০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২১ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও গোপালগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস আহাম্মদ, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আজহারুল হুদা ও সার্কেল অ্যাডজুটেন্ট অজিত কুমার ঘোষ।

জেলা কমান্ড্যান্ট ফেরদৌস আহাম্মদ গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় দেশের এই ক্রান্তিকালে আমাদের বাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জ জেলায় আনসার ও ভিডিপি'র সদস্যদের প্রাথমিকভাবে ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া খাদ্যসামগ্রীর মধ্যে আছে ৫-কেজি চাল, ২- কেজি আলু, ১-কেজি ডাল, ১-কেজি পেঁয়াজ, ১-লিটার রান্নার তেল, ১টি সাবান ও একটি মাস্ক।

উল্লেখ্য, চলতি বছরের গত ৮ মার্চে দেশে প্রথম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর থেকে দেশব্যাপী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপালগঞ্জ জেলার অন্যতম দুটি প্রবেশদ্বার ঘোনাপাড়া ও চাপাইল ব্রিজ এলাকায় জেলার লকডাউন ঘোষণার পর থেকে লকডাউন নিশ্চিতকল্পে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও জেলার কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় দেশের করোনা আক্রান্ত জেলা থেকে আগত মানুষদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকল্পে চিহ্নিত বাড়িতে দায়িত্ব পালনের জন্য ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে অধিক সচেতন ও সতর্ককরণ, সুষ্ঠুভাবে ওএমএস চাল বিতরণ কার্যক্রমে সহায়তাকরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিতকল্পে আনসার ও ভিডিপি সদস্যগণ সার্বক্ষণিক সক্রিয়ভাবে করোনা প্রাদুর্ভাব রোধে দায়িত্ব পালন করে চলেছেন। তাছাড়া আনসার সদস্যগণ স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রতিদিন বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০