Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ দিবসটি পালন করেন।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং রং- বেরঙের বেলুন উড়িয়ে এ দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান।

উদ্বোধনের পর জেলা প্রশাসকের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এরপরে দুর্নীতিপ্রতিরোধে জেলা প্রশাসন ভবনের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর দাঁড়িয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও -কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রামপ্রসাদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ জেলা সিভিল (সার্জন) ডা. আবু সাঈদ মো. ফারুক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস সহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে দেশ থেকে চিরতরে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০