Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে জেলা শহরের তিন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো স্কচটেপ পেঁচানো একটি ককটেল অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। তবে এতে কোন হতাহত বা কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, “জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নন বলেও জানান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ নিয়ে গত ৫ দিনে জেলায় তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
গত সোমবার রাত পৌঁনে ১০টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, বুধবার রাত পৌঁনে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। পুলিশ ও আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় এখনো মামলা হয়নি তবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০