Shakil Shah
১৯ এপ্রিল ২০২২, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে কারাবন্দিদের জন্য জেলা প্রশাসকের টেলিভিশন উপহার

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ওসাকা ব্র্যান্ডের ৩২” সাইজের ৯টি এলইডি টেলিভিশন জেলা কারাগারের কয়েদিদের হাতে তুলে দেন তিনি।টেলিভিশন হাতে পাওয়ার পর কয়েদিদের মাঝে দারুণ এক আবেগি পরিবর্তন পরিলক্ষিত হয়।

বন্দী জীবনের রুটিন ধারায় এতদিন তারা নির্দিষ্ট গণ্ডির চাওয়া-পাওয়ার বাহিরে অন্য কিছু কল্পনায়ও আনতে পারতেন না, আজ সেখানে তাদের হাতে টেলিভিশন!! কয়েদি জীবন মানেই শুধু শান্তি নয়, খবর, নাটক-সিনেমা প্রভৃতি অনুষ্ঠান থেকে জীবনের জন্য প্রয়োজনীয় এমন সব অনুষ্ঠানাদি উপভোগের মাধ্যমে জীবনের গতিপথ পরিবর্তনের সুযোগ রয়েছে। এমন অনুভূতি ও উপলব্ধি তাদের মনে উঁকি মেরেছে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান, ডেপুটি জেলার মো. রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়েদিদের টেলিভিশন উপহার দেওয়ার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা না, এখান থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ আছে, যারা এটাকে সংশোধনের ক্ষেত্র হিসেবে মনে করেন, সাজা ভোগের পর বাহিরে বেরিয়ে নতুন জীবন পরিচালনা করা তাদের জন্য সহজ হয়ে যায়।

এজন্য গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের সুস্থ বিনোদন উপভোগের পাশাপাশি সংশোধনের সহায়ক পরিবেশ তৈরীর লক্ষ্যে তাদেরকে টেলিভিশন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে টেলিভিশন প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০