Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ডিসেম্বর /২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ -উজ-জামান (উপসচিব)।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন -এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুভিন ওয়াহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই’র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, জেলা কমান্ড্যান্ট (বিভিএমএস) মুজিবুল হক, গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুম বিল্লাহ, গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ আরিফুল হক দাড়িয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি উপ-সহকারী প্রকৌশলী মোঃ করিম আলী খান, গোপালগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শেখ মাসুদুর রহমান, গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মওদুদ হোসেন রিন্টু, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গণমাধ্যমকর্মী দুলাল বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং নবাগত জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, আমরা জনগণের সেবক হিসেবে এ জেলায় যোগদান করেছি। আমরা মনে করি গোপালগঞ্জে পাঁচ শতাংশের বেশি অপরাধী নয়। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায়
গোপালগঞ্জ জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

নির্বাচন কমিশন কর্তৃক বিকালে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হয় তাহলে সকলের সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিরলস ভাবে কাজ করবে। এছাড়াও জেলার কোথাও যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে জেলা প্রশাসনের ফেসবুক পেইজে তাৎক্ষণিক জানানোর অনুরোধ রইলো। জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করে চলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০