bhorerdarpan
১৭ জুন ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে বিক্ষোভ, যুবক গ্রেপ্তার

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জ থেকেঃ কাবা শরীফের ওপর শিব মন্দিরের ছবি সংযোজন করে ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই যুবকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সকল ধর্মের শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ পালন করে। পরে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) মো. মনিরুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, অঞ্জন কুমার বিশ্বাস নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্মনিয়ে কুটুক্তিমুলক ষ্ট্যাটাস দেওয়া হয়। এটি ভাইরাল হলে এলাকার প্রায় ৩শ লোক জড়ো হয়ে অঞ্জনকে খোজাঁখুজি করে। ঘটনাটি জানারপর বৃহস্পতিবার বিকেলে অঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। অঞ্জন (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার ২নং বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাসের নিকট আত্মীয় এবং বৌলতলী গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে। সে বৌলতলী বাজারে কম্পিউটার ও ফটোকপির ব্যবসা করে।

বিক্ষোভকারীরা জানান, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান  সবাই শান্তি প্রিয় এবং দীর্ঘ দিন ধরে মিলে মিশে সমাজে একসাথে বসবাস করে আসছে। এই দেশে কোন ধর্ম নিয়ে কোন মানুষকে কেউ কুটুক্তি করলে আমরা মেনে নিব না। ওই অপরাধকারী অঞ্জন বিশ্বাসের কঠিন শাস্তি চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা বিষয়টির সত্যতা পেয়েছি। পুলিশ অঞ্জনকে আটক করে গোপালগঞ্জ সদর, আমলী আদালতে সোপর্দ করলে সেখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) মোঃ শরীফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে কোন বিক্ষোভ সমাবেশ করার প্রয়োজন নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০