Ibrahim Atiullah Anik
১৯ নভেম্বর ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের “মিট দ্য প্রেস” সভা

গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের “মিট দ্য প্রেস” সভা

গোপালগঞ্জ জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান দায়িত্বভার গ্রহণ করে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল পৌনে ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।

এ সময় তিনি জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, “গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে জনগণের সেবা আরো সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, এনডিসি অনিরুদ্ধ দেব রায় সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাংবাদিক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলার সমস্যা, সম্ভাবনা এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতাসহ নানা বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। জেলা প্রশাসক এসব দাবি-দাওয়া ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে নিয়মিত এমন মতবিনিময় অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এরপর তিনি জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত দপ্তর প্রধানগণের সাথেও মতবিনিময় করেন। পরে বিকালে তিনি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় গোপালগঞ্জ বিচার বিভাগের অন্যান্য বিচারকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ -উজ-জামানের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০