Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসন থেকে জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর -এর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি’র গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, বারবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সহ ৫ নেতা এক হয়ে বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ জেলা শহরের সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মোটর শোভাযাত্রা বের করে। উক্ত মিছিল ও শোভাযাত্রাটি প্রথমে গোপালগঞ্জ জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়া হয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়ায় গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় গোপালগঞ্জ-২ আসনের বিএনপি’র হেভি ওয়েট ৫ নেতার প্রায় ২ সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম এইচ খান মঞ্জু বলেন, গোপালগঞ্জ দুই আসন থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং বিষয়টি পুনরায় বিবেচনা করার জন্য তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার কাছে আবেদন জানাচ্ছি।

গোপালগঞ্জ-২ আসন থেকে পরপর তিনবার বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গোপালগঞ্জ-২ আসনে যাকে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে সে জনবিচ্ছিন্ন একজন প্রার্থী, চাঁদাবাজ, মামলাবাজ। তাকে গোপালগঞ্জ-২ আসনের সাধারণ কোন জনগণ চেনেন না তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় অবৈধ অস্ত্রের অভিযোগ রয়েছে। স্থানীয় জনগণ এবং বিএনপির সমর্থকেরা প্রার্থীতা পূনঃ বিবেচনার জন্য আজকে আমরা মনোনয়ন বঞ্চিত পাঁচজন প্রার্থী এর প্রতিবাদে মোটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল পালন করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০