৬ মে ২০২০, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের দেওয়া সবজি পেয়ে খুশি কর্মহীন মানুষেরা

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোপালগঞ্জে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায় মানুষের মাঝে বরাবরের মতোই এবারো পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড.শেখ ফজলুল করিম সেলিমের সুযোগ্য তনয় ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

তিনি নিজস্ব তহবিল হতে বিভিন্ন ধাপে ইতোমধ্যেই ১৯ হাজার পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়াও প্রতিদিন সকালে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাসরত কর্মহীন মানুষের মাঝে তার দেওয়া  বিনামূল্যে সবজি ও বিকালে সম্মানিত রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে চলেছেন স্বেচ্ছাসেবী কর্মীরা।

গোপালগঞ্জ যুব সমাজের অহংকার ব্যারিস্টার শেখ ফজলে নাঈমকে ভালোবেসে পৌর ছাত্রলীগের নেতা-কর্মী সহ একঝাঁক তরুণ সেচ্ছাসেবী বিনা পারিশ্রমিকে করোনা সংকটে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে বিনামূল্যে সবজি ও ইফতার পৌঁছে দিচ্ছে। বুধবার সকালে গোপালগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মৌলভীপাড়া-গেটপাড়া সংলগ্ন ব্রীজের ওপর গিয়ে সরেজমিনে দেখা গেছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের পাঠানো সবজি নিয়ে স্বেচ্ছাসেবী কর্মীরা হাজির,তারা বিতরণের জন্য (১-কেজি করোলা, ১-কেজি মিষ্টি কুমড়া, ১-কেজি ঢেঁড়স, ১-আটি পুঁই শাক ও ১-টি লাউ) আগেই তৈরি করে রাখা প্যাকেট সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় কর্মহীনদের মাঝে বিতরণ করেন।

বিনামূল্যে সবজি পেয়ে রিকশা চালক পারভেজ ও আশরাফ জানান, ঝড়-বৃষ্টির কারণে রিকশায় কোন যাত্রী না পেয়ে ভেবে ছিলাম আজ খালি হাতে ঘরে ফিরতে হবে, কিন্তু মহান আল্লাহ পাকের রহমতে নাঈম ভাইয়ের দেওয়া সবজি পেয়ে আমরা খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন শেখ নাঈম ভাইকে দীর্ঘায়ু দান করুন, আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০