Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরের “জয়বাংলা” পুকুরপাড় সংলগ্ন বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ -উজ-জামান এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল সকল শহীদের প্রতি সশস্ত্র সালাম জানান।

পরে মুক্তিযোদ্ধা, জেলা ও উপজেলা প্রশাসন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা উদীচী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ স্মৃতিস্তম্ভের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত সকলে দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা পালন করেন এবং সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।।

পরে সদর উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধাগণ ৭১-এর ১৪ ডিসেম্বর সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জাতীয়তাবাদী দল (বিএনপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রাফিক শরীফ, জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট মজিবুল হক বিভিএমএস, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার, অসিত কুমার সাহা সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ‘৭১ এর বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্বে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। তাছাড়া সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২৫ পালন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০