১২ মে ২০২০, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সবজি ও ইফতার বিতরণে ভূয়সি প্রশংসা অর্জন করছেন ব্যারিস্টার শেখ ফজলে নাঈম

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জ : দেশ জুড়ে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশে ঘরে থাকা অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি প্রতিদিন বিনামূল্যে সবজি ও পথচারীদের (সম্মানিত রোজাদারদের) মাঝে ইফতার বিতরণ করে ইতোমধ্যেই ভূয়সি প্রশংসা অর্জন করেছেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র আহ্বানে সাড়া দিয়ে শেখ নাঈম তার নিজস্ব তহবিল হতে করোনা সংকটে গোপালগঞ্জের অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে অতীতের ন্যায় পাশে দাঁড়িয়েছেন। শেখ নাঈমের পক্ষে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি মো.তারেক ও সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একঝাঁক নিবেদিত তরুণ স্বেচ্ছাসেবীরা সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ও ইফতার বিতরণে এ কার্যক্রম পরিচালনা করে চলেছে।

এ বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম “ভোরের দর্পণ” কে জানান, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি এ কার্যক্রম চলমান রাখবো ইনশাল্লাহ্। উল্লেখ্য, গোপালগঞ্জ জেলায় করোনা সংকট শুরুর সাথে সাথে তরুণ প্রজন্মের এই মানবিক নেতা বরাবরই অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন।

শুধু তাই নয়, বিভিন্ন পর্যায়ে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ১৯ হাজার কর্মহীন পরিবার ও টুঙ্গিপাড়া উপজেলায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এবং প্রতিদিন সকালে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে সবজি ও বিকালে পথচারীদের (সন্মানিত রোজাদারদের) মাঝে ইফতার বিতরণ করে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০