Shakil Shah
৭ নভেম্বর ২০২১, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা” শুরু

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ শীর্ষক অনলাইন কর্মশালা” শুরু হয়েছে। প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) -এর আয়োজনে রোববার জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ২দিন ব্যাপী (৭–৮ নভেম্বর) এ অনলাইন কর্মশালা শুরু হয়েছে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম এনডিসি’র সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক
ড. মো. গোলাম ফারুক।

ফোকাল পয়েন্ট কর্মকর্তা পিফরডি ও এনআইএমসি’র পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মো. মুনজুরুল আলমের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর অব প্রোগ্রামস জেসিকা ম্যাগসন, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

এছাড়াও চলচ্চিত্র প্রশিক্ষণের উপ- পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক আ. মান্নান, কম্পিউটার অপারেটর মো. আবুল কালাম, গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন, গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় মুলত সুশাসন প্রতিষ্ঠায় জবাবদিহিতার ৫টি টুলস জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস), তথ্য অধিকার (আরটিআই), সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার), অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনলাইন কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে প্রথম ক্লাস নেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও পিফরডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গোলাম ফারুক। দ্বিতীয় ক্লাস নেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং তৃতীয় ক্লাস নেন গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. মুঈনুল ইসলাম।

কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ প্রদানের কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০