Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) সংসদীয় আসন থেকে বেশ কয়েকজন প্রার্থী রোববার (২৮ ডিসেম্বর) তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে যারা স্বাক্ষর করে ছিলেন তারাও উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (উপসচিব) মো: আরিফ-উজ-জামানের নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিগণ প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম.আনিসুল ইসলাম। এছাড়াও গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ-কাশিয়ানীর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এইচ খান মঞ্জু নিজে উপস্থিত থেকে রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া (লুটুল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাভোকেট হাবিবুর রহমানও সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখেই বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলীয় মনোনীত প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট যথেষ্ট তৎপর রয়েছেন। সকালে জেলা প্রশাসন ভবনে আগত সাংবাদিক সহ সকলের শরীর তল্লাশি করে ভবনের ভিতরে প্রবেশের অনুমতি দেন। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০