Ibrahim Atiullah Anik
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

ইসি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর – কাশিয়ানীর একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এম.আনিসুল ইসলাম (ভুলু মিয়া)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরের আগে তিনি নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া) বলেন, জনগনের আশা পুরনের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। মানুষ অধিকার হারিয়ে ফেলেছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ পুনরায় তাদের অধিকার ফিরে পেতে চায়। সে জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন খুবই জরুরি। আমি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করতে চাই। গরীব, দুখী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই।গোপালগঞ্জ-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন করতে চাই। জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমি তাদের সার্বিক প্রত্যাশা পুরনে সচেষ্ট থাকবো।

পরে স্বতন্ত্র প্রার্থী আনিসুল ইসলাম (ভুলু মিয়া) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (উপসচিব) মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান ও জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে আনিসুল ইসলাম প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০