Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

গোপালগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার–ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রারাফুল আলম শিমুলের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও কাশালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে ।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের পক্ষে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ছেলে খায়রুল আলম সায়াদ বলেন, “আমার বাবা রাজনৈতিক মিথ্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। আমি তার একমাত্র ছেলে এবং এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবো। বাবার অনুপস্থিতিতে আমি তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমাদের গণজোয়ার দেখে গভীর রাতে দুর্বৃত্তরা কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া সড়ক ও ননীক্ষীর ইউনিয়নের মহেশতলী এলাকায় টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।” তিনি আরও বলেন, “এ ধরনের হীন কাজ নির্বাচন আচরণবিধির পরিপন্থী। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, আগের দিন ওই সব এলাকায় ব্যানার ও ফেস্টুন টানানো ছিলো। সকালে গিয়ে তারা দেখতে পান সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে-ই করুক, এটি ঠিক হয়নি। নির্বাচনী প্রচারণা সব প্রার্থীর মৌলিক অধিকার। এসব করে জনগণের মন থেকে কাউকে সরানো যায় না।”

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেছেন, স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করার জন্য ইনকোয়ারি কমিটি গঠন করেছে জেলা ও দায়রা জজ। আমরা এটি ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়ে দিবো। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন সমন্বয়কারীকেও ইনকোয়ারি কমিটির কাছে সরাসরি অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। রাতের অন্ধকারে কে বা কারা এটি করেছে তা কেউ দেখেনি। তাই তদন্তের পর এটি জানাযেতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য আমরা সকলের প্রতি আহবান জনাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১১

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৩

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৪

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৬

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৭

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৮

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৯

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

২০