Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ–২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নপত্র দাখিল

গোপালগঞ্জ–২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের তিনটি (গোপালগঞ্জ -১, ২ ও ৩) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় ১০ দল সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে গোপালগঞ্জ–২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন মুফতী শুয়াইব ইবরাহীম।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের নিকট তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা সভাপতি মাওলানা ফারুক হাসান নদভী,
পৌর জামায়াতের আমির মাওলানা এনামুল হক, মাওলানা ফখরুল আলম, মুফতি মাসুদুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কালাম, হাফেজ জোবায়ের, মাওলানা কাওসার আহমদ মুফতি শাফায়াত হুসাইন, মুফতি আহমাদুল্লাহ মিশকাত, কাজী এজহারুল ইসলাম জামাতের প্রচার ও মিডিয়া সন্পাদক সহ প্রমুক ওলামায়ে কেরাম।

মনোনয়ন দাখিলের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুফতি শুয়াইব ইবরাহীম বলেন- “গোপালগঞ্জ শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে অনেক পিছিয়ে এবং অত্র এলাকায় বেকারত্বের হার অনেক বেশি। আমি নির্বাচিত হলে মৌলিকভাবে এ সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব এবং গোপালগঞ্জ–২ আসনের জনগণ ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।”

উল্লেখ্য, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও শিক্ষা পরিচালক মুফতী শুয়াইব ইবরাহীম গোপালগঞ্জ ওলামা পরিষদের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবৎ দ্বীনি ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে একজন সাহসী, আপসহীন ও আদর্শবাদী নেতা হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০