Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি নেতা রেন্টুর নির্বাচনী জনসংযোগ

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি নেতা রেন্টুর নির্বাচনী জনসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু। দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্যের বার্তা দিয়ে সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচার-প্রচারণা চালিয়েছেন।

জনসংযোগের সময় রেন্টু ও তাঁর সমর্থকরা শহরের প্রধান পয়েন্টগুলি অতিক্রম করেন। এদিন তাঁরা চৌরঙ্গী, কোর্ট চত্বর, উকিলবার, গেটপাড়া এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গোহাটা বটতলায় গিয়ে তাঁদের প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটান।

এ সময় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন। জনসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে মুশফিকুর রহমান রেন্টু দলের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন।

তিনি বলেন: “আমরা বিএনপির বাহিরে নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মহোদয় প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন।” তিনি দৃঢ়ভাবে জানান, দল যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, দলে আমাদের পরীক্ষা দেওয়ার কিছু নেই। আমার বাবা এমএলএ ছিলেন, বড় ভাই হাফিজুর রহমান পলু মিয়া পৌর সভার চেয়ারম্যান ছিলেন।

আরো ২ জন বড় ভাই হাবিবুর রহমান কাবির ও সাইফুর রহমান নান্টু গোপালগঞ্জ জেলা বিএনপির বারবার সভাপতি ও এই ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেছেন।

“দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তার পক্ষেই কাজ করবো।” তাঁর এই বক্তব্য আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটি স্পষ্ট বার্তা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০