Bhorer Darpan Online
২২ জুন ২০২০, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী বালুয়া বাজারে নিজের ক্রয়কৃত জমির মুদির দোকান থেকে সন্ত্রাসী কায়দায় উচ্ছেদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক দেলোয়ার হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালের ৪ মে তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের মৃত এলাহী বকস মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডলের কাছ থেকে ২ লাখ টাকা নোটারি পাবলিকের এফিডেভিট মূলে জামানত দিয়ে দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করতে থাকি। ২০১৯ সালের ১২ ডিসেম্বর ওই জায়গার ওয়ারিশ মৃত কিনু সরকারের ছেলে সোহেল মিয়া সরকারের কাছ থেকে দোকান ঘরসহ ১ শতাংশ  জমি ৩ লাখ টাকা দিয়ে দলিল মূলে কবলা করি। যার দলিল নং-১৫৫০৩। এরপর থেকে উক্ত জমিতে সংস্কার পূর্বক পাকা ইটের তৈরি টিন শেড ঘর নির্মাণ করে মুদির দোকান দিয়ে ব্যাবসা করে আসছি। ব্যবসা করাকালিন ওই জমির শরিক আনা দাবি করে আব্দুল কাদের মন্ডলের ছেলে ইকবাল হোসেন মন্ডল ও ইকলাসুর রহমান মন্ডল ব্যবসা প্রতিষ্ঠানসহ জায়গা বেদখল দেওয়ার হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে গোবিন্দগঞ্জ সহকারী জজ আদালতে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জমি বন্টনসহ নিষেধাঙ্গা মামলা দায়ের করি। যা বিজ্ঞ আদালত শুনানি শেষে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন এবং বর্তমানে  মামলাটি বিচারাধিন রয়েছে। যার মোকদ্দমা নং- ৪১/২০। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞাসত্তেও উক্ত ব্যক্তিগণ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার জায়গা ও দোকান ঘর বেদখল দেওয়ার হুমকি অব্যাহতভাবে দিয়ে আসছে। এতে বাধা দিলে আমাকে ও পরিবারের লোকজনকে হত্যা করবে বলে প্রকাশ্যে লোকজনের মাঝে হুমকি দেয়। তাই আমার এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০