২৫ এপ্রিল ২০২০, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জ ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ট্রাকসহ আটক ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ সবজির ট্রাকে বিশেষ কায়দায় সিমান্তবর্তী স্থান থেকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে এবং মাদক ব্যবসা ও মাদকদ্রব্য পরিবহনের দায়ে ৩জনকে গ্রেফতার করেছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-দিনাজপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানার সামনে ট্রাকটি আটক করে। 
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ঢাকা মেট্রো-ড-১৪-৭৫৪৪ ট্রাকে ফেন্সিডিল পরিবহনের নির্ভরযোগ্য সূত্রের একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোবিন্দগঞ্জ থানার সামনে ট্রাকটি আটক করে তল্লাসী চালায়। এসময় ট্রাকের ভিতর বিভিন্ন সবজির বস্তার মধ্যে তিনটি ব্যাগে ভর্তি ২৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ২লক্ষ ৩০ হাজার টাকা।

পুলিশ এ সময় ট্রাকসহ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তেকরাডিয়াস গ্রামের ছাবেদ আলীর ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী জামাল মন্ডল (৪৭), ট্রাকের ড্রাইভার পার্বতীপুর  উপজেলার কাঁচনগর শিপাই মন্ডলপাড়া গ্রামের রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে মিন্টু চন্দ্র দাস (৩৫) এবং ট্রাকের হেলপার  রামপুর একই উপজেলার রামপুর মন্ডলপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রুবেল ইসলাম (২৬) কে আটক করে। 
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বর্তমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে সবজির ট্রাকে করে ফেন্সিডিল নিয়ে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

১১

বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত

১২

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৩

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

১৪

উলিপুরে বিপণিবিতানে ক্রেতার উপচে পড়া ভীড়, নারী ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মত

১৫

লালপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে অভিযান

১৬

সিরাজদিখানে ৩১ টি মাদ্রাসা-এতিমখানা ও মসজিদে খেজুর বিতরণ

১৭

লালপুরে ভিজিএফের চাল বিতরণ

১৮

ধুনটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

২০