২১ মে ২০২০, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোমস্তাপুর থেকে নওগাঁ গেল ১৩০ ধান কাটা শ্রমিক 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে পুলিশের ব্যবস্থাপনায় ১৩০ জন ধানকাটা শ্রমিক নওগাঁ পাঠানো হয়েছে। শনিবার সোলেমান মিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চৌডালা ইউনিয়নের বাসিন্দা এসব শ্রমিককে নওগাঁ সদর, ধামুইরহাট, রানীনগর, আত্রাইসহ বিভিন্ন উপজেলায় পাঠানো হয়।  এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দিন, পরিদর্শক (তদন্ত) শামিম হোসেন, রহনপুর পুলিশ তদন্ত ইনচার্জ পরিদর্শক আব্দুল মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
যাবার আগে শ্রমিকদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, গামছা ইত্যাদি সুরক্ষা সামগ্রী উপহার দেয়া হয়।
ওসি জানান, সরকারী নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য পরীক্ষার পর এসব শ্রমিককে নওগাঁ পাঠানো হল। এদের নিকট ইউপি চেয়ারম্যান ও পুলিশের প্রত্যয়ন পত্র রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত দুসপ্তাহে জেলার সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা থেকে নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকশত কৃষি শ্রমিক পাঠানো হয়েছে। প্রতিবছরই ধান কাটার মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে হাজার হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন স্থানে যায়। এতে তাদেরও কর্মসংস্থান হয়। চলতি মৌসুমে করোনার কারণে বিষয়টি  প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে করা হচ্ছে।   
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০