দেশজুড়ে

গৌরীপুরে চলছে তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান

  প্রতিনিধি ৩ মার্চ ২০২৪ , ৭:৩২:২০ প্রিন্ট সংস্করণ

গৌরীপুরে চলছে তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর জমিদারবাড়িতে শ্রীশ্রী মদন মোহন মন্দির কমিটির উদ্যোগে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কীর্তনীয়া দল কীর্তন পরিবেশনা করেন।

তারমধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, সিলেট, মানিকগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, ও স্থানীয় রামগোপালপুরের দল। জমিদারি প্রথা বিলুপ্তির পর গত বছর থেকে এখানে কীর্তন শুরু হয়েছে।

মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাধন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক রায়মোহন বিশ্বাস, অর্থ সম্পাদক শিশির কুমার সরকার গনেশ সাংবাদিকদের বলেন মদন মোহনের কৃপায় গত বছর থেকে আমরা এই মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি হরিনাম সংকীর্তন এর আয়োজন করি, এখন থেকে প্রতিবছর এ কীর্তন অনুষ্ঠিত হবে।

তারা আরও জানান প্রতিদিন গৌরীপুর ছাড়াও আশপাশের উপজেলার অনেক পূজারি ও ভক্তবৃন্দের আগমনে মন্দির আঙিনা মুখরিত হয়ে উঠছে। পাশাপাশি সকল উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দির কমিটি জানান দেশ ও জাতির মঙ্গল কামনায় আমাদের এই আয়োজন আমরা যেন প্রতিবছর এ আয়োজন সফলতার সহিত করে যেতে পারি তার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

আরও খবর

Sponsered content