bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ স্বামী নির্মল চন্দ্র সরকার (৪৫) ও তার স্ত্রী চায়না চন্দ্র সরকার (৩৮) ঘটনার চারদিনের মাথায় রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈষ্যপাড়া গ্রামের নিজবাড়িতে মারা গেছেন।

তাদের একমাত্র ছেলে নিপু চন্দ্র সরকারকে (১৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানান, ওই পরিবার গাজীপুরের কাশিমপুর ইউসুফ মার্কেটের পাশে একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতো। চায়না একটি গার্মেন্টসে চাকরি করতো। তার স্বামী ইউনুফ মার্কেটে দর্জির কাজ করতো। আর তাদের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র।

ঘটনার দিন ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে ৬টায় চায়না রান্নার জন্য গ্যাস লাইটার জ্বালানোর সময় চুলা বিস্ফোরণ হলে স্বামী-স্ত্রী ও ছেলে দগ্ধ হয়েছিল। সেখানকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। কিন্তু সেখান থেকে তাদের ২৭ মার্চ শুক্রবার পাঠিয়ে দেয়া হয়েছিল নীলফামারীর গ্রামের বাড়িতে। একটি মাইক্রোবাস তাদের গ্রামে রেখে চলে যায়।

এ অবস্থায় রোববার ভোর সাড়ে ৩টায় মারা যায় স্ত্রী চায়না ও দুপুর ১টায় মারা যায় স্বামী নির্মল। চোখের সামনে বাবা-মা এর মৃত্যু হওয়ায় দগ্ধ সন্তান নিপুর অবস্থা খারাপের দিকে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

তিনি বলেন, এলাকাবাসীর সহায়তায় পুলিশকে অবগত করে স্বামী-স্ত্রীর সৎকারের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

১০

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

১১

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১২

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৩

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১৪

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৫

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৬

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৭

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

১৮

ধনবাড়ীতে বিএনপি’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

২০