Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বললেন তারেক রহমান

ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে বললেন তারেক রহমান
ছবি : সংগৃহীত

দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়া নাজ গার্ডেন হলরুমে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমি ও আপনারা আগে ম্যাডামের জন্য কাজ করেছি। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা কাজ করবেন। তিনি আরও বলেন, বগুড়ার সাতটি আসনেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি যেতে হবে। শুধু ভোট চাইলেই হবে না, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে।

সভায় বগুড়া জেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা ছাড়াও সদর উপজেলা, শহর কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনি কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জপূর্ণ হবে। ভোটারদের কাছে পৌঁছাতে হলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দলীয় প্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, আগের মতো সময় দেওয়া বা বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব হবে না। এ অবস্থায় প্রতিটি নেতাকর্মীকেই ধানের শীষের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে।

বগুড়ার মানুষের প্রতি নিজের আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দলে থেকেও দুর্যোগকালীন সহায়তা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১০

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১১

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৩

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৫

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৬

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৭

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৮

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৯

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

২০