Bhorer Darpan
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে নিহত ২৬

ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে নিহত ২৬
ছবি : সংগৃহীত

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বুয়ালইয়ের তাণ্ডবে ফিলিপাইনে কমপক্ষে ২৬ জন নিহত, ১৪ জন নিখোঁজ এবং ৩৩ জন আহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় যা স্থানীয়ভাবে ওপং, নান্দো এবং মিরাসোল নামে পরিচিত- কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে মোট ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবার বা ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির তথ্যানুসারে, ৪৬ হাজার ৬১১টি পরিবার বা ১ লাখ ৬৩ হাজার ৩১৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বর্তমানে ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং আরো ৩১ হাজার ৪৪৮টি পরিবার বা ১ লাখ ১৮ হাজার ৯৫৭ জন ব্যক্তি এই কেন্দ্রগুলোর বাইরে সাহায্য পাচ্ছে।

কাগায়ান উপত্যকায় ৮ জন, বিকোল অঞ্চলে ৯ জন, কর্ডিলেরা প্রশাসনিক অঞ্চলে ৪ জন, সেন্ট্রাল লুজন অঞ্চলে ২ জন, সেন্ট্রাল ভিসায়াস অঞ্চলে ২ জন  পূর্ব ভিসায়াস অঞ্চলে ১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকার বিভিন্ন জাতীয় সংস্থা এবং স্থানীয় সরকার ইউনিটের মাধ্যমে ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। গত শুক্রবার ঘূর্ণিঝড় বুয়ালই ফিলিপাইনে আঘাত হানে। এর প্রভাবে মধ্য ফিলিপাইন ও দক্ষিণ লুজনে মুষলধারে বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড় বয়ে যায়। এতে ইতিমধ্যেই বন্যকবলিত বুলাকানের জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়ে। 

গত সপ্তাহে সুপার টাইফুন রাগাসার ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি ফিলিপাইন। এর মধ্যে নতুন করে ঘূর্ণিঝড় বুয়ালইয়ের কবলে পড়ে দেশটি। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ান ও ফিলিপাইনে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ঘূর্ণিঝড় বুয়ালই আজ সোমবার দুপুরে মধ্য ভিয়েতনামে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বসতর্কতা হিসেবে দেশটি তার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং ঝড়ের ঝুঁকিতে থাকা এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। 

খবর : আনাদোলু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০