২০ মে ২০২০, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় আম্ফান : রাউজানে ১১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আম্ফান এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে রাউজান উপজেলা প্রশাসন। রাউজানে ২টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী ভাবে আরো ১০৮টি সহ ১১০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মানুষকে সতর্ক করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশে এবং রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শক্রমে উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বেশ কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়। রাউজানে ১৪টি ইউনিয়নে ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভা করে স্ব স্ব ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।

রাউজানে দুর্যোগ মোকাবেলায় রাউজান থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার প্রস্তুত আছে। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টিম ও এ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পানি বিশুদ্ধকরন ট্যাবলেটসসহ প্রয়োজনীয় ঔষধ রাখা হয়েছে। উপজেলা প্রশাসন শুকনো খাবার প্রস্তুত রেখেছে। উপজেলায় বিদ্যুৎ সেবার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক টিম কাজ করবে। রাউজানের প্রতিটি ইউনিয়নে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করো প্রাকৃতিক দুর্যোগে মানুষ সার্বিক সহায়তা পায়।

তাছাড়া ১১০টি আশ্রয় কেন্দ্র ছাড়াও প্রয়োজনে মানুষ যাতে নিরাপদ আশ্রয় নিতে পারে সেজন্য রাউজানের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানসমূহের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্টানসমূহে দপ্তরি, নৈশ প্রহরী দের চাবি নিয়ে বিদ্যালয়ে অবস্থান করতে বলা হয়েছে যাতে করে মানুষ দুর্যোগময় মুহুর্তে সেখানে আশ্রয় নিতে পারে।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, ঘুর্ণিঝড়ের কারণে এলাকায় মানুষ যাতে নিরাপদ থাকে সেজন্য রাউজানের সাংসদ সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সাংসদ ফজলে করিম চৌধুরীর পরামর্শে উপজেলায় দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাউজান উপজেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০