bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ার মালুমঘাটে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ

এম.নুরুদ্দোজা,চকরিয়াঃ ককক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল)  ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতের নাম মো. লোকমান (৩০)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কালারমারপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে।

লোকমান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজ করতেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৪টার দিকে এলাকার মানুষ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শোনেন। এ সময় মুসল্লিরা মহাসড়কের দিকে তাকালে একটি সাদা রঙের মাইক্রোবাসকে মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন।
জানা গেছে, লোকমান চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের স্ত্রী রিফা আকতার জানান, তার স্বামী লোকমান চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। বেতনের টাকা তুলতে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে শ্বশুরবাড়ি থেকে বের হয়। পরে সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন বলে শুনতে পাই।

তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম ও উপপরিদর্শক আবদুল বাতেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশের সুরতহাল তৈরী করে।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০