২৭ এপ্রিল ২০২০, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের রাউজানে দুবৃর্ত্তের গুলিতে মৎস্যজীবি নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে দুবৃর্ত্তের গুলিতে বিধান বড়ুয়া (৩৮) নামের হালদা নদীর এক ডিম সংগ্রহকারী মৎস্যজীবি নিহত হয়েছে। ২৬ এপ্রিল রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বিধান বড়ুয়া এলাকার মৃত সাধন বড়ুয়ার পুত্র। বিধান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। স্থানীয়রা ধারণা করছেন, বর্তমানে হালদা নদীতে মা মাছের ডিম সংগ্রহের জন্য ডিম সংগ্রহকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। হয়তো ডিম সংগ্রহের আধিপত্য নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার উদ্দেশ্যে দুবৃর্ত্তরা মৎস্যজীবি বিধান বড়ুয়াকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সময়বিধানের মাথায় বুকে দুইটি গুলি লাগে। গুলি করার পর দুবৃর্ত্তরা ফাঁকায় গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে বিধান বড়ুয়াকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এক সন্ত্রাসীর গুলিতে বিধান বড়ুয়া নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাউজান থানায় কোনো মামলা দায়ের হয়নি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০