Bhorer Darpan
১৩ জানুয়ারী ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে চিন্ময়কান্ডের মামলায় ৬৩ আইনজীবীর জামিন

চট্টগ্রামে চিন্ময়কান্ডের মামলায় ৬৩ আইনজীবীর জামিন

ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার ঘটনায় সংঘটিত হামলা ও হত্যাকান্ডে বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ৬৩জন আইনজীবী। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আদালতে এই মামলায় আসামি মোট ৬৬ জন আইনজীবীর মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ৬৩ জন। বিদেশে থাকায় ৩ জন আইনজীবী অনুপস্থিত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, এই মামলায় যেসব আইনজীবীদের আসামি করা হয়েছে, তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। যিনি মামলা করেছেন, তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন না। কোনও আলামতও দিতে পারেননি। আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে আদালত চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন দিয়েছেন।

মামলার আসামি সাবেক অতিরিক্ত মহানগর পিপি দুলাল দেবনাথ বলেন, আমরা ৬৩ জন আইনজীবী কথিত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছি। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেছেন। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে আসামি করা হয়েছে। অনেকে ওইদিন আদালতেও উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামশুল আলম বলেন, এ ধরনের বিস্ফোরক আইনের মামলায় জজ কোর্ট থেকে অতীতে জামিন মেলেনি সহজে। আমরা শুনানি করেছি। আদালত জামিনের আদেশ দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০